দেশনেত্রী কে
বিদায় বেলার সালাম।
মোঃ মতিন খান
সে এক মহাকাব্যের নায়িকা,
জনতা মুকুটে তার।
অশ্রু তে ভাসিয়ে সবাইকে,
এসেছিল তার বিদায়ের খন,
সে চলে গেছে বিধাতার কাছে,
এখনও কাঁদছে মানুষ, ডুকরে কাঁদছে,
এখনও অশ্রুসজল দুনয়ন।
কি লিখব কবিতায়,
আমরাতো ভাষাহীন,
সে লড়ে গেছে বিদ্রোহে তার,
৯০ এ সচিবালয়ের,
দেয়াল ভেঙেছে।
কত চেষ্টা তাকে হত্যার,
জেল জুলুম সব করে,
পালিয়েছে নব্য সৈরাচার।
আপন উপাধীতে উপাধীত সে,
শেষ মূহুর্তে ও আপোষহীন।