বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

নিত্য বধূ — জাহাঙ্গীর বারী

  • আপডেট সময় রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ১০.৪৩ এএম
  • ৯৮ বার পড়া হয়েছে

নিত্য বধূ
জাহাঙ্গীর বারী

বুক পাজরে আছো তুমি
মিশে আছো দেহে,
তোমায় আমি ছাড়ব না’কো
থেকে যাবো গৃহে।

তোমায় আমি ভালোবাসি
মন প্রাণ উজাড় করে,
তোমায় আমি রাখব কাছে
রাখব না’কো দূরে।

নিয়ম করে ভালোবাসা
দেবো প্রতিদিন,
তোমার জীবন সাজিয়ে দেবো
সাতরঙা রঙিন।

ভুলো না গো বন্ধু তুমি
ভুলো না যে আমায়,
তুমি ছাড়া অষ্টপ্রহর
কাটবে যে বিষন্নতায়।

নিঝুম রাতে তোমার সাথে
হবে নিত্য কথন,
জোনাকিরা ঝোপের ধারে
করবে মধুর নাচন।

নিত্য বধূ সাজবে তুমি
দেখবো নয়ন মেলে,
যেয়ো না’কো বন্ধু তুমি
আমায় একা ফেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com