বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে হাতপাখা মার্কার জমজমাট প্রচার প্রচারণা

  • আপডেট সময় শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ৮.০৯ পিএম
  • ১৫০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জমজমাট প্রচার প্রচারণা চালাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার সংসদ সদস্য প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম।

শনিবার (৩১ জানুয়ারি)বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ও নিয়ামতি ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ করেন।

তিনি ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। প্রচারণার মূল টার্গেটে রয়েছে সাধারণ ভোটাররা। এসব আসনের নেতাকর্মীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে প্রত্যেক ভোটারের কাছে ইসলামের পক্ষে একক মার্কা হিসেবে হাতপাখাকে উপস্থাপন করছেন।

এলাকাভেদে মানুষের সমস্যা সমাধানে বিভিন্ন প্রতিশ্রুতি উপস্থাপন ও জাতীয় জীবনে মানুষের সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন। সর্বত্রই প্রচারণায় জনপ্রত্যাশাকে গুরুত্ব দিচ্ছেন।

জনসংযোগকালে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাওলান নুরুল ইসলাম আল আমিন, জয়েন্ট সেক্রেটারি ফয়জুল ইসলাম, নাসির উদ্দিন রোকন ডাকুয়া, ইব্রাহিম মৃধা, মাওলানা ইউনুস আহমদ, হাফেজ সোলাইমান সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com