বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ছাদখোলা বাসে বিমানবন্দর থেকেই ভক্তদের ভালোবাসায় ভূষিত হচ্ছেন চ্যাম্পিয়নরা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬, ৯.১০ পিএম
  • ১০৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) আয়োজিত ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ছাদখোলা বাসে বিমানবন্দর থেকেই ভক্তদের ভালোবাসায় ভূষিত হচ্ছেন চ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবার ( ২৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে জাতীয় নারী দলকে বহনকারী ফ্লাইটটি। খানিক সময় চ্যাম্পিয়নদের নিয়ে বিমানবন্দর থেকে হাতিরঝিল এম্পিথিয়েটারের উদ্দেশ্যে রওনা দেয় ছাদখোলা বাস। হাতিরঝিল এম্পিথিয়েটারে সাবিনা খাতুনদের সংবর্ধনা দেবে বাফুফে।

সাত দলের অংশগ্রহণে আয়োজিত হওয়া আসরে ৬ ম্যাচে ৫ জয় ও এক ড্রয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাবিনা খাতুনের দল। ভারতকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-৩ ড্র করেছিল। পরের তিন ম্যাচে নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২, পাকিস্তানকে ৯-১ এবং মালদ্বীপকে ১৪-২ গোলে হারায় বাংলাদেশের মেয়েরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com