ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে প্রচারণা শুরু

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচনী মাঠে নামার ঘোষণা দিয়েছেন সাবেক বিএনপি নেতা ও বর্তমান স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান হাবিব। প্রচারণার শুরুতেই তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে তিনি সমাধিসৌধে যান। তবে প্রশাসনিক অনুমতি না থাকায় মূল সমাধিসৌধ এলাকায় প্রবেশ করতে পারেননি। পরে সমাধিসৌধের ৩ নম্বর গেটের সামনে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন।
সেখান থেকেই নিজের নির্বাচনী প্রতীক ‘ফুটবল মার্কা’ প্রদর্শনের মাধ্যমে প্রচারণা শুরু করেন হাবিব। এরপর তিনি টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বর ও পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় গণসংযোগ চালিয়ে ভোটারদের কাছে সমর্থন চান।
এর আগে তিনি গওহরডাঙ্গা খাদেমুল ইসলাম মাদরাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামছুল হক ফরিদপুরীর কবর জিয়ারত করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাবিবুর রহমান হাবিব বলেন, গোপালগঞ্জ-৩ আসন দেশের জন্য একটি তাৎপর্যপূর্ণ এলাকা। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রখ্যাত আলেম আল্লামা শামছুল হক ফরিদপুরীর স্মৃতিধন্য এই ভূমিতে শ্রদ্ধা জানিয়ে তিনি নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন।
তিনি জানান, প্রশাসনের অনুমতি না থাকায় সমাধিসৌধের ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। তাই গেটের বাইরেই দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
নিজের রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে হাবিব বলেন, একসময় তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। টুঙ্গিপাড়া ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করার পাশাপাশি জেলা বিএনপির সদস্য হিসেবেও কাজ করেছেন। তবে বহু আগেই বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন এবং ডাকযোগে দলের মহাসচিবের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে দাবি করেন তিনি।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, গোপালগঞ্জ-৩ আসনে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম ও অবিচারের বিরুদ্ধে অবস্থান নিতেই তার এই প্রার্থীতা। নির্বাচিত হলে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার দরিদ্র ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে জাতীয় সংসদে সোচ্চার ভূমিকা রাখবেন বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে প্রচারণা শুরু

আপডেট সময় ০৯:০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬