মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

কলাবাগান থানায় অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ছয়জনকে আটক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ৬.৫৩ পিএম
  • ১০৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর কলাবাগান থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

গ্রেফতাররা হলেন—প্রান্ত গুপ্ত (২৮), পপি রানী (২৫), মো. মশিউর রহমান (২৭), সাদিয়া আফরিন (২৪), মো. হাসান (৩২) ও জান্নাতুল ফেরদৌস তিশা (২২)।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় কলাবাগান থানাধীন ৪০ লেকসার্কাস এলাকার শাহজালাল গেস্ট হাউজে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত মোট ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৬ এর ৭৪ ধারায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়েছে।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com