ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

ডিক্যাব’র নতুন সভাপতি মঈনুদ্দিন, সাধারণ সম্পাদক ইমরুল

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৪৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বার্তা সংস্থা ইউএনবির এ কে এম মঈনুদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের ইমরুল কায়েস।

বুধবার ( ৭ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে ১১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন দেশ টেলিভিশনের আবিদা সুলতানা মুক্তা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টিফোরের মোর্শেদ হাসিব হাসান, দপ্তর সম্পাদক আলাপ ডট নিউজের নাহিদ হোসেন এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন দীপ্ত টেলিভিশনের মো. রুবায়েত হাসান।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-আমাদের নতুন সময়ের খুররম জামান, দৈনিক আমার দেশের বশীর আহমেদ, চ্যানেল আইয়ের পান্থ রহমান, দৈনিক জবাবদিহির আতিকুর রহমান এবং সময়ের আলোর এমএকে জিলানী।

বিদায়ী কমিটির সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন এবং কোষাধ্যক্ষ মোর্শেদ হাসিব হাসান সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

ডিক্যাব’র নতুন সভাপতি মঈনুদ্দিন, সাধারণ সম্পাদক ইমরুল

আপডেট সময় ০৮:৪৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬