ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৫৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুয়াকাটায় পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে পৌর বিএনপির ৭ নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর মোল্লা।

রবিবার (৪ জানুয়ারি) সকালে তার পাঞ্জুপাড়াস্থ নিজ বাড়িতে বসে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

কনকনে শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত উপকূলীয় এলাকার শীতার্তদের মানুষের পাশে দাড়ানোয় প্রশংসা কুড়িয়েছে এই বিএনপি নেতা।

পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ জাহাঙ্গীর মোল্লা বলেন, বেগম খালেদা জিয়া আজীবন মানুষের অধিকার ও কল্যাণে কাজ করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করেই বিএনপি সবসময় দুর্যোগ ও দুঃসময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। শীতার্ত মানুষের কষ্ট লাঘব করাই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, আমরা মহান আল্লাহর কাছে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করছি এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করছি।

উপস্থিত ছিলেন, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার,কুয়াকাটা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব কুদ্দুস মাহমুদ, সাধারণ সম্পাদক হোসাইন আমির, পৌর বিএনপির দপ্তর সম্পাদক মো. জহিরুল ইসলাম বাচ্চু প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

আপডেট সময় ০৩:৫৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬