ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সেন্টমার্টিনগামী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে হঠাৎ করে জাহাজটিতে আগুন ধরে যায়।
ঘটনার সময় জাহাজে কোনো পর্যটক না থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম গণমাধ্যমকে জানান, আগুন নেভানোর কাজ চলমান রয়েছে এবং অগ্নিকাণ্ডে জাহাজটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডের ফলে জাহাজটির বড় অংশ পুড়ে গেছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে দেখছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
এই ঘটনায় ঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য নৌ চলাচলেও বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সেন্টমার্টিনগামী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট সময় ০৩:০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫