ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

রাজশাহীতে ভিডিও দেখে ধরা! বিপদে ছাত্রলীগ-যুবলীগের সাবেক স্থানীয় নেতারা

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৫৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • ৩৪৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজশাহী নগরীর রাজপাড়া ও বোয়ালিয়া থানা এলাকায় গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার এক এজাহারভুক্ত আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন—নাইমুল ইসলাম নাইম (৩০), তানভির হাসান সজিব (৩২) ও এসএনকে আরকান উদ্দিন বাপ্পি (৪৯)। এদের মধ্যে নাইম রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রাজারহাতা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। তিনি রাজশাহী সিটি কলেজ ও রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ কর্মী তানভির হাসান একই এলাকার মৃত আবুল খায়েরের ছেলে এবং আরকান উদ্দিন বাপ্পি কুমারপাড়ার মৃত আনসার উদ্দিন আনফোরের ছেলে। তিনি রাজশাহী মহানগর যুবলীগের সাবেক গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক।

বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দিবাগত রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। ভিডিও ফুটেজ এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের ছবি বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়। বৃহস্পতিবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

রাজশাহীতে ভিডিও দেখে ধরা! বিপদে ছাত্রলীগ-যুবলীগের সাবেক স্থানীয় নেতারা

আপডেট সময় ০৩:৫৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫