বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

এক ফ্রেমে দেখা গেলো পলাতক সাবেক ৪ মন্ত্রীকে

  • আপডেট সময় বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ১.১৪ পিএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

যুক্তরাজ্যে এবার এক সাথে আওয়ামী লীগ আমলের পলাতক সাবেক চার মন্ত্রীকে দেখা গেছে। মঙ্গলবার (১ এপ্রিল) যুক্তরাজ্যের একটি হাসপাতালে তাদের দেখা যায়। পরবর্তীতে তাদের এই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে আলাদা আলাদাভাবে তাদের দেখা গেলেও ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এইবারেই প্রথমবার চারজন সাবেক মন্ত্রীকে একসাথে দেখা গেছে ।

সাবেক ওই ৪ মন্ত্রীরা হলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

জানা গেছে, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন । চিকিৎসারত নেতাকে দেখতে মঙ্গলবার (১ এপ্রিল) হাসপাতালে দেখতে যান তারা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com