ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১০০ মণ জাটকা ইলিশ জব্দ

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৩৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
  • ৪৪৪ বার পড়া হয়েছে

১০০ মণ জাটকা ইলিশ জব্দ

সিএনএম প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের লৌহজংয়ে একটি পিকআপ ভ্যান থেকে ১০০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে নৌ-পুলিশ।
শনিবার (১০ এপ্রিল) ভোর ৪টায় উপজেলার হলদিয়া নামক স্থানে পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।
এসময় তল্লাশি চালিয়ে ২০ ড্রামভর্তি জাটকা উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক মূল্য প্রায় আট লাখ টাকা বলে জানিয়েছে নৌ-পুলিশ।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, শিমুলিয়া ঘাট থেকে ঢাকায় জাটকা নেয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে গভীর রাতে হলদিয়া এলাকার সড়কে অবস্থান নেয় পুলিশ।

পুলিশ দেখতে পেয়ে ভোরে ওই সড়কে একটি পিকআপ ভ্যান রেখে পালিয়ে যান পাচারকারীরা। এরপর ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১০০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়।

সকালে স্থানীয় এতিমখানা, মাদরাসা ও দুঃস্থ পরিবারের মাঝে মাছগুলো বিতরণ করা হয়।

সিরাজুল কবীর আরও জানান, জড়িতদের আটক করা যায়নি। পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি নৌ-পুলিশের হেফাজতে রয়েছে। পিকআপ ভ্যানটির সামনে ‘জরুরি সংবাদপত্র’ স্টিকার লাগানো রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

১০০ মণ জাটকা ইলিশ জব্দ

আপডেট সময় ০৭:৩৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১