ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাবে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্ট রায়

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) কার্যনির্বাহী কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

রোববার( ১৫ ডিসেম্বর) প্রশাসক নিয়োগ অবৈধ প্রশ্নে জারি করা রুল যথাযথ (অ্যাবসিলিউট) ঘোষণা করে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রায় দেন।

এ রায়ের ফলে পূর্বের নির্বাচিত কমিটিই দায়িত্ব পালন করবেন বলে জানান হাবের পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

গত ১৫ অক্টোবর ‘বৈষম্যবিরোধী হজ এজেন্সি’র মালিক ও অপর কয়েকটি এজেন্সির মালিকের আবেদনের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় এক অফিস আদেশে হাব এ প্রশাসক নিয়োগ করে। এ সংক্রান্ত অফিস আদেশে বলা হয়, বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ দাউদুল ইসলামকে হাবের প্রশাসক নিয়োগ করা হলো। তাকে ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়।

তবে বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে হাব। সে রিটের শুনানি নিয়ে প্রশাসক নিয়োগের আদেশে স্ট্যাটাসকো দিয়ে রুল জারি করেন হাইকোর্ট। তবে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে বৈষম্যবিরোধী হজ এজেন্সির মালিক আক্তার উজ্জামান আপিল বিভাগে আবেদন করেন। এরই মধ্যে সাধারণ সভার তারিখ ঘোষণা করে হাব। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার কোর্টে সম্পূরক আবেদন করে বৈষম্যবিরোধী হজ এজেন্সি। সে আবেদনের শুনানি নিয়ে হাবের সাধারণ সভা স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করে চেম্বার আদালত। একপর্যায়ে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ প্রশাসক নিয়োগে হাইকোর্টের “স্ট্যাটাসকো’র আদেশটি স্থগিত করে রুল নিষ্পত্তির আদেশ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

হাবে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্ট রায়

আপডেট সময় ০৪:১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪