শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

জীবনের নতুন অধ্যায়ে নাগা-শোভিতা, প্রকাশ্যে বিয়ের ছবি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ১.৪৫ পিএম
  • ২৬৩ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চার হাত এক হলো দক্ষীণি তারকা জুটি নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার। বুধবার সন্ধ্যায় নতুন জীবনের যাত্রাপথ শুরু হলো তাদের। নাগা-শোভিতার বিয়ের ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েন নাগা চৈতন্য’র বাবা সুপারস্টার নাগার্জুন।

সোশ্যাল মিডিয়ায় নাগার্জুন লিখেছেন, ‘শোভিতা এবং নাগার একসঙ্গে জীবনের সুন্দর অধ্যায়ের শুরু। যা আমার জন্য একটি বিশেষ এবং আবেগময় মুহূর্ত বলা চলে। আমার প্রিয় ছায়কে অভিনন্দন, এবং প্রিয় শোভিতাকে পরিবারে স্বাগত। তুমি ইতিমধ্যেই আমাদের জীবনে অনেকখানি সুখ নিয়ে এসেছে।’

বিয়েতে নাগা পরেছিলেন ঘিয়ে রঙের পাঞ্জাবি, সাদা ধুতি এবং লাল পাড়ের সাদা উড়নি। অন্যদিকে, শোভিতার পরনে সোনালি রঙের দক্ষিণী কাঞ্জিভরম শাড়ি। মাথায় চওড়া সোনার মাথাপট্টি, গলায় ভারী সোনার গয়না। নাগা চৈতন্যর বিয়ের আসর বসেছিল হায়দরাবাদের আক্কিনেনি পরিবারের অন্নপূর্ণা স্টুডিয়োয়।

অভিনেত্রী সামান্থাকে ডিভোর্সের তিন বছর পর নতুন করে জীবন শুরু করেছেন নাগা চৈতন্য। বুধবার (৪ ডিসেম্বর) রাতে শুরু হয় তাদের বিয়ের অনুষ্ঠান। প্রায় ৪০০ অতিথি উপস্থিত ছিলেন সেখানে। যারা নবদম্পতিকে নতুন জীবনের জন্য আশীর্বাদ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com