ঢাকা ১২:৪২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২ দিন জিজ্ঞাসাবাদের পর কারাগারে ব্যারিস্টার সুমন

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৩৮:০১ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় দুই দিনের রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে ফের কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) সকাল ৭টার দিকে আদালতের নির্দেশে তাকে চুনারুঘাট থানা থেকে সরাসরি হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। সেখান থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়ার প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, গত ২১ নভেম্বর চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন রায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ আদালতে তার দুদিনের রিমান্ড মঞ্জুর হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘এ মামলায় তাকে দুদিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদে যে তথ্য পাওয়া গেছে তা তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা যাচ্ছে না।

এ বিষয়ে জেল সুপার মুজিবুর রহমান বলেন, ‘চুনারুঘাটের মামলা শুনানির জন্য ব্যারিস্টার সুমনকে গত ২০ নভেম্বর হবিগঞ্জে আনা হয়। ঢাকায় মামলা রয়েছে বিধায় ফের তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। এখন সে প্রস্তুতি চলছে।’

গত ২২ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে সুমনকে গ্রেফতার করা হয়। বুধবার (২০ নভেম্বর) তাকে ঢাকার কারাগার থেকে হবিগঞ্জ জেলা কারাগারে আনা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

২ দিন জিজ্ঞাসাবাদের পর কারাগারে ব্যারিস্টার সুমন

আপডেট সময় ০৩:৩৮:০১ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪