ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

মেহেরপুরে অস্ত্রগুলি ও কৃষি পণ্য উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৪৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

মেহেরপুরের গাংনীতে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও কৃষি পণ্যসহ আজমাইন হোসেন টুটুল(৫২) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী।
রবিবার সকালে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ আটক করা হয়েছে।
আজমাইন হোসেন টুটুল গাংনী উপজেলার লক্ষীনারায়নপুর ধলা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে ও কাথুলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।
মেহেরপুর র‍্যাব-১২, সিপিসি- ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল্লাহ্ জানান, নিজ বাড়িতে অস্ত্র ও গুলি নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ ফিল্ড রেজিমেন্টের ক্যাপ্টেন রওশন এর নেতৃত্বে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ধঞ্চে গাদার নিচ থেকে ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এছাড়া বাড়ির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪টি দেশীয় অস্ত্র (হাসুয়া), কৃষকদের দেওয়া সরকারি প্রণোদনার ৪৫ প্যাকেট সরিষার বীজ, ৯ প্যাকেট মাশকলাইয়ের বীজ, ১৫ বস্তা টিএসপি স্যার, ২০ পিস কম্বল, দুটি সেলাই মেশিন, ৩০ কেজি পুষ্টি চাউল ও ৩ প্যাকেট দুর্যোগ ব্যবস্থাপনার অসহায়দের দেওয়া চাউল উদ্ধার করা হয়েছে। এ সময় র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

মেহেরপুরে অস্ত্রগুলি ও কৃষি পণ্য উদ্ধার

আপডেট সময় ১০:৪৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪