ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অচিরে নির্বাচন দরকার: রিজভী

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:০২:০১ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অচিরে নির্বাচন দরকার। গত ১৬ বছর নিজেদের লোকজনকে লুটপাটের গণতন্ত্র দিয়েছিল আওয়ামী লীগ। অন্যদিকে জনগণের গণতন্ত্র হরণ করেছিল তারা। এ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারকে উপহার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুর মাছ, যা পেত সবই খেয়ে ফেলতো। বিদেশ থেকে দেশে নিয়ে আসা ১৮ লাখ ৬০ হাজার কোটি টাকার ১৭ লাখ কোটিই পাচার করেছে আওয়ামী লীগ। অন্যদিকে শেখ হাসিনা রক্ত পিপাসু, ক্ষমতায় টিকে থাকতে হাজার হাজার মানুষ খুন করেছে।

তিনি বলেন, শেখ হাসিনা দেশকে নিজের বাবার জমিদারি মনে করতেন। তাই তিনি (শেখ হাসিনা) নিজের ইচ্ছেমত দেশ পরিচালনা করেছেন, ব্যাংক লুট করেছে। বিরোধী মতের ওপর খুন, গুম, নির্যাতন চালিয়েছে। এখন ভারতে পলাতক অবস্থায় থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বিএনপির দুই নেতাকে হত্যা করিয়েছে। তাই ফ্যাসিবাদ পুনরায় যেন ক্ষমতায় না আসতে পারে সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। তাহলেই ছাত্র-জনতার আত্মত্যাগ সার্থক হবে।

আমরা বিএনপি পরিবারের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুম্মানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নু, বরিশাল নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, জেলা বিএনপির (দক্ষিণ) আহ্বায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব আবুল কালাম শাহিন, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার, পৌর বিএনপির সভাপতি নাসির জমাদ্দার ও সাধারণ সম্পাদক শাহিন তালুকদার প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অচিরে নির্বাচন দরকার: রিজভী

আপডেট সময় ০৬:০২:০১ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪