ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতেই চিৎকার দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিলো সোলায়মান সেলিম

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

মামলার শুনানির পর আদালতেই চিৎকার দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিলো হাজী সেলিমের ছেলে এবং ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে আদালত প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। কোতোয়ালি থানার ওসি বিষয়টি নিশ্চিত করে।

আদালতে চকবাজার থানার হত্যা মামলায় সাবেক এমপি সোলায়মান সেলিমের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।

সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন সোলাইমান সেলিম। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে এমপি পদ হারান তিনি। এরপর থেকে গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

আদালতেই চিৎকার দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিলো সোলায়মান সেলিম

আপডেট সময় ০৪:১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪