ঢাকা ০৬:২০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তাল কুয়াকাটা সৈকতে মেতেছেন পর্যটকরা

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

সিএনএমঃ
কুয়াকাটা সমুদ্র সৈকত দুদিন ধরে উত্তাল রয়েছে। উত্তাল ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আশপাশের দোকানপাট, পুলিশ বক্স ও ভাসমান ব্যবসায়ীরা। তবে উত্তাল সৈকতে মেতেছেন পর্যটকরা। তাদের নিরাপদে থাকতে নির্দেশ দিচ্ছে ট্যুরিস্ট পুলিশ।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে সৈকতের জিরো পয়েন্ট, ফিশফ্রাই পট্টি, ঝাউবনসহ বিভিন্ন স্থানে জোয়ারে পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উচ্চতায় আশপাশের এলাকায় আছড়ে পড়তে দেখা যায়।
ঢাকা থেকে আসা পর্যটক রবিন বলেন, ‘এর আগে কুয়াকাটাতে বেশ কয়েকবার এসেছি। তবে গতকাল রাতে এবং আজকের সকালে এত পরিমাণ ঢেউ দেখেছি যে, সৈকতে নামতে অনেক ভয় লাগছে। তারপরও অনেক আনন্দ পাচ্ছি। কারণ এত বড় ঢেউ এর আগে কখনো দেখিনি।’
ফয়সাল নামের আরেক পর্যটক বলেন, ‘আজ সমুদ্রের ভিন্নরূপ দেখছি। তবে ইনজয় করছি। ঢেউয়ের তোড়ে গোসল করতে করতে ক্লান্ত। তবে পুলিশ বারবার মাইকিং করে সতর্ক করছে।’

উত্তাল ঢেউয়ে পর্যটকরা মাতলেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাহারা বলেন, ‘পানি বাড়ার কারণে গতকাল থেকে দোকান বন্ধ করে রেখেছি। পানি দোকানের ওপরে আছড়ে পড়ছে। অনেক মালামাল সরিয়ে নিয়েছি।’
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান বলেন, সমুদ্রে কোনো প্রকার সতর্কতা সংকেত নেই। গতকালই উঠিয়ে নেওয়া হয়েছে। তবে পূর্ণিমার জোয়ারে পানি বাড়ছে। দু-একদিন পরে এটা কমে যাবে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার আনছার উদ্দিন বলেন, পর্যটকদের আগমন উপলক্ষে নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

উত্তাল কুয়াকাটা সৈকতে মেতেছেন পর্যটকরা

আপডেট সময় ০৭:০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪