বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

যুক্তরাষ্ট্রে ট্রেনে গোলাগুলি, হতাহত ২

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ১০.২০ এএম
  • ২৮৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে একটি ট্রেনে গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। স্থানীয় সময় বুধবার (২২ জুন) সকালে দেশটির সান ফ্রান্সিসকো শহরের একটি ট্রেনে গোলাগুলি ও হতাহতের এই ঘটনা ঘটে।

মার্কিন পুলিশের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনবিসি নিউজ।

পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, কর্মকর্তারা কাস্ত্রো স্টেশনে গোলাগুলির শিকার দুই ব্যক্তিকে উদ্ধার করেন। একজনকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয় এবং অন্যজনকে উদ্ধার করে সান ফ্রান্সিসকো জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ওই ব্যক্তি ঝুঁকিমুক্ত বলেও জানিয়েছেন তিনি।

সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগ জানিয়েছে, গোলাগুলির পর অভিযুক্ত বন্দুকধারী কাস্ত্রো স্টেশনে ট্রেন থেকে পালিয়ে যায় এবং এখনও পলাতক রয়েছে।

এদিকে সংবাদমাধ্যম সান ফ্রান্সিসকো ক্রনিকলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গুলিবর্ষণের এই ঘটনাটি এলোমেলো বা এলোপাথাড়ি গুলির কোনো ঘটনা ছিল না। গোলাগুলি হওয়ার আগে থেকেই সন্দেহভাজন বন্দুকধারী এবং ভুক্তভোগীদের একজনের মধ্যে বিবাদ ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com