ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নৌকার প্রার্থীকে বিজয়ী করলে বরিশাল হাই-টেক পার্ক নির্মাণ শেষ হবে

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
  • ২৬৬ বার পড়া হয়েছে

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বরিশাল হাই-টেক পার্ক হবে এ অঞ্চলের তরুণদের আগামীদিনের কর্মসংস্থানের ঠিকানা। শুধু বরিশাল নয় বাংলাদেশের ৯২টি আইটি হাই-টেক পার্ক নির্মাণ কাজ চলছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করেন তাহলে দুুই বছরের মধ্যে বরিশাল হাই-টেক পার্কের নির্মাণ কাজ শেষ হবে।

বৃহস্পতিবার (১৬ জুন) বরিশাল শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আইটি হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

dhakapost

চর কুকরি-মুকরির একটি থেকে সেই সেন্টার এখন সারাদেশে সাড়ে ৮ হাজার স্থাপন করা হয়েছে। এসব করা হয়েছে তথ্যপ্রযুক্তির সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য। তরুণদের কর্মসংস্থানের সুবিধার জন্য এবং আইটিখাতে উন্নয়নের জন্য সজীব ওয়াজেদ জয় ইন্টারনেটের দাম পার এমবিপিএস ৭৮ হাজার টাকা থেকে কমিয়ে ৩শ টাকায় এনেছেন। আপনাদের শুনে ভালো লাগবে, ২০২২ সালে এসে প্রযুক্তি খাত থেকে আমরা আয় করছি এক দশমিক চার মিলিয়ন ডলার।

জুনাইদ আহমেদ পলক বলেন, মনে রাখবেন বিএনপির শাসনামলে তথ্য প্রযুক্তির ওপর কোনো গুরুত্ব দেওয়া হয়নি। তৎকালীন সময়ে স্যামসাং বাংলাদেশে বিনিয়োগ করতে চেয়েছিল, কিন্তু হাওয়া ভবনের অনৈতিক দাবি মেটাতে না পারায় তারা বিনিয়োগ প্রস্তাব ফিরিয়ে নিয়ে ভিয়েতনামে বিনিয়োগ করে। সেই দেশে স্যামস্যাং একা ৭০ লাখ মিলিয়ন ডলার রপ্তানি করে। দেড় লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে।

dhakapost

অথচ বিপুল জনসমর্থন নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করার পর নতুন করে আবার আইটি সেক্টরে নজর দেওয়া হলো। মাত্র তের বছরে বাংলাদেশ তথ্য প্রযুক্তিতে আভাবনীয় সাফল্য অর্জন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ন কুমার ঘোষ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামাল, হাই-টেক পার্ক প্রকল্প পরিচালক একেএএম ফজলুল হক, বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়।

এর আগে বেলা সাড়ে ১১টায় নগরীর নথুল্লাবাদে হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পরে তিনি সেখানে তিনটি গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

নৌকার প্রার্থীকে বিজয়ী করলে বরিশাল হাই-টেক পার্ক নির্মাণ শেষ হবে

আপডেট সময় ০৪:০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২