ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশকে বর্বর-অসভ্য রাষ্ট্রে পরিণত করেছে আ.লীগ : ফখরুল

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৪৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
  • ২৪০ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দেশ এখন আর সভ্য গণতান্ত্রিক কোনো দেশ নয়, দেশকে বর্বর আর অসভ্য রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ। বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। অনেক কিছুই তো করছেন, যেগুলোর সঙ্গে আইন, সংবিধান, নৈতিকতার কোনো সংযোগ নেই। নিজেরা টাকা পাচার করছেন আবার তা ফিরিয়ে আনতে নতুন আইন তৈরি করছেন। এ যেন লুটপাটের স্বর্গরাজ্য। 

বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের কালিবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

dhakapost

তাহলে এই কমিশনের অধীনে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন কী হবে? প্রথমেই নির্বাচন কমিশন দেখাল তার ক্ষমতা নেই, সেই নির্বাচন কমিশন কীভাবে নির্বাচন পরিচালনা করবে। এই সরকার নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণরুপে ধ্বংস করে দিয়েছে।

বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না উল্লেখ করে ফখরুল আরও বলেন, নির্বাচন ব্যবস্থাকে এই সরকার এমন জায়গায় নিয়ে গেছে যে মানুষ এখন ভোট দিতে পারে না। ভোট দিলেও এখন গণনার সময় রেজাল্ট পরিবর্তন হয়ে যায়। সে জন্য আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না। কোনো দলই যাবে না, এমন সিদ্ধান্তও হচ্ছে। আমরা প্রতিবাদ জানাচ্ছি, আপত্তি জানাচ্ছি, না শুনলে আন্দোলনে যাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

দেশকে বর্বর-অসভ্য রাষ্ট্রে পরিণত করেছে আ.লীগ : ফখরুল

আপডেট সময় ০৩:৪৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২