ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপন কক্ষে ভোট দিচ্ছেন ২ জন, বুথে ঢুকে দেখানো হচ্ছে প্রতীক

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৪৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
  • ২২৬ বার পড়া হয়েছে

সপ্তম ধাপে স্থগিত হওয়া জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে। বুধবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শন্তাগুড়নী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের একটি বুথে গোপন কক্ষে একসঙ্গে দুই ব্যক্তি ব্যালট পেপারে সিল মারার ঘটনা ঘটেছে। একই কেন্দ্রে আরেকটি নারী বুথের গোপন কক্ষের আগে একজন নারী দাঁড়িয়ে ব্যালেটে থাকা পছন্দের প্রার্থীর প্রতীকে সিল দেওয়ার জন্য ভোটারদের দেখিয়ে দিচ্ছেন।

ওই ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, নারী ও পুরুষ ভোটারের দীর্ঘ লাইন। ভোটকেন্দ্রের মাঠে উৎসুক লোকজনের ভিড়। ভোটাররা একে একে বুথের দিকে এগিয়ে যাচ্ছিলেন।

dhakapost

ওই কক্ষে থাকা বিদ্রোহী প্রার্থী একরামুল হক চৌধুরীর এজেন্ট মহিদুল ইসলাম  বলেন, একসঙ্গে ২-৩ জন ভোটার গোপন কক্ষে গিয়ে নিজেরাই দেখাদেখি করে ভোট দিচ্ছেন। কেউ আবার প্রকাশ্যে ব্যালেটে সিল দিচ্ছেন। এ বিষয়ে পোলিং ও প্রিসাইডিং কর্মকর্তাকে একাধিক বার জানিয়েছি। কিন্তু কোনো লাভ হয়নি।

অপরদিকে বেলা ১১টা ৫৫ মিনিটে একই কেন্দ্রের ৬ নম্বর নারী বুথে গিয়ে দেখা যায়, একজন নারী গোপন কক্ষের সামনে দাঁড়িয়ে তার পছন্দের প্রতীকে ভোট দেওয়ার জন্য ব্যলেটে থাকা প্রতীক দেখিয়ে দিচ্ছিলেন। নাম জিজ্ঞাসা করতেই ওই নারী দ্রুত কক্ষের ভেতর থেকে বেরিয়ে যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

গোপন কক্ষে ভোট দিচ্ছেন ২ জন, বুথে ঢুকে দেখানো হচ্ছে প্রতীক

আপডেট সময় ০৩:৪৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২