ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একাত্তর টিভির গাড়ি ভাঙচুর, ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:১৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
  • ২২৮ বার পড়া হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মূল ফটকে বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির গাড়ি ভাঙচুরের ঘটনায় এএম নূর উদ্দিন নামে এক ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দিয়েছে কুবি শাখা ছাত্রলীগ। 

মঙ্গলবার (১৪ জুন) কুবি শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসাইন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাশেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

dhakapost

এ বিষয়ে কুবি শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, প্রত্যক্ষদর্শীরা তার নাম বলেছেন। প্রাথমিক তদন্তে তার সম্পৃক্ততা পেয়ে আমরা তাকে অব্যাহতি দিয়েছি। একই সঙ্গে কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে তাকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখছে তদন্ত কমিটি।

এ বিষয়ে এ এম নূর উদ্দীন হোসাইন বলেন, ঘটনার সঙ্গে আমার কোনো হাত নেই। প্রাথমিক তদন্তে আমার নাম এসেছে, কিন্তু এর কোনো তথ্য-প্রমাণ নেই।

প্রসঙ্গত, সোমবার (১৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে নির্বাচনের সংবাদ সংগ্রহে গেলে বেসরকারি টিভি চ্যানেল একাত্তর টিভির গাড়ি ভাঙচুর করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

একাত্তর টিভির গাড়ি ভাঙচুর, ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

আপডেট সময় ০৫:১৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২