ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের মীমাংসার বৈঠকে প্রেমিককে কুপিয়ে হত্যা

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৪১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
  • ৪৮৮ বার পড়া হয়েছে

প্রেমের মীমাংসার বৈঠকে প্রেমিককে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে মো. পারভেজ হোসেন (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।

মঙ্গলবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে পাঁচবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. পারভেজ হোসেন আলাইয়াপুর ইউনিয়নের আক্তাররামপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে।

যারা আহত হলেন-উপজেলার রুদ্রপুর গ্রামের নজির আহমদের ছেলে রিয়াদ হোসেন (২৭), মো. পারভেজ (২৫) ও হেঞ্জু মিয়ার ছেলে আজাদ হোসেনসহ (৩২) ৪ জন।

স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বেগমগঞ্জের রুদ্রপুর গ্রামের নজির আহমদের ছেলে মো. সুজনের (১৮) সঙ্গে পাঁচবাড়িয়া গ্রামের শাহ আলমের মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের সূত্র ধরে সোমবার রাতে মোবাইল ফোনে সুজনকে বাড়িতে ডেকে নেয় শাহ আলমের মেয়ে। কল পেয়ে রাতে বাড়িতে এলে সুজনকে আটক করে শাহ আলম ও তার পরিবারের লোকজন। খবর পেয়ে রাতে সুজনের বড় ভাই রিয়াদ হোসেন ঘটনাস্থলে আসলে মেয়ের পরিবারের লোকজন তাদের কাছে টাকা দাবি করে অন্যথায় তাদের মেয়েকে বিয়ে করতে হবে বলে প্রস্তাব দেয়।

সুজনের বড় ভাই রিয়াদ হোসেন অভিযোগ করে বলেন, রাতে তারা ওই বাড়িতে থেকে চলে আসলেও শাহ আলম তার লোকজন নিয়ে সুজনকে আটক করে রাখে। মঙ্গলবার (২৩ মার্চ) সকালে তাদের পরিবার ও সুজনের বন্ধুরা মিলে ৮-৯ জন শাহ আলমদের বাড়িতে গিয়ে বিষয়টি সমাধানে বসে। এর কিছুক্ষণ পর শাহ আলম, তার ছেলে ও মেয়েরা অতর্কিতভাবে ধারালো দা ও বটি নিয়ে তাদের ওপর হামলা চালায়। তারা রিয়াদ, পারভেজ হোসেন, আজাদ হোসেন ও পারভেজসহ ৫ জনকে কুপিয়ে জখম করে।

আহতদের মধ্যে পারভেজ হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালের ১নং ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

প্রেমের মীমাংসার বৈঠকে প্রেমিককে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১০:৪১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১