ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরা গিয়ে এসপি বাবুলের দুই সন্তানের জবানবন্দি নিতে নির্দেশ

  • Reporter Name
  • আপডেট সময় ০২:০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
  • ২৭৩ বার পড়া হয়েছে

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তাদের দুই সন্তানের জবানবন্দি নিতে পিবিআই কর্মকর্তাদের চট্টগ্রাম থেকে মাগুরায় যাওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মাগুরা জেলা সমাজ সেবা কার্যালয়ে শিশুদের জবানবন্দি গ্রহণ করতে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তাকে এ নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুন) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি সাহেদ নুরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বাবুল আক্তারের দুই শিশুর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

এর আগে গত ১৬ মার্চ শিশু আইন মেনে সতর্কতার সঙ্গে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত। আদালতের এ আদেশের পরে পিবিআই শিশু দুটিকে তাদের অফিসে হাজির করতে নোটিশ দেয়, যা তারা শিশু আইন অনুযায়ী করতে পারে না। এ কারণে শিশু আইন অনুসারে যাতে শিশু দুটিকে জিজ্ঞাসাবাদ করা হয় তার নির্দেশনা চেয়ে গত ৩০ মার্চ হাইকোর্টে রিভিশন আবেদন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

মাগুরা গিয়ে এসপি বাবুলের দুই সন্তানের জবানবন্দি নিতে নির্দেশ

আপডেট সময় ০২:০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২