ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতি মামলা বাতিলে শামীম এস্কান্দারের আবেদনের আদেশ ১২ জুন

  • Reporter Name
  • আপডেট সময় ১১:০৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
  • ২৫৯ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা বাতিলের আবেদনের শুনানি শেষ হয়েছে। আগামী ১২ জুন এ বিষয়ে আদেশ দেবেন আপিল বিভাগ।

রোববার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে শামীম এস্কান্দারের পক্ষে সময় আবেদন করেন ব্যারিস্টার মাহবুব- উদ্দিন খোকন। দুদকের পক্ষে ছিলেন এ কে এম ফজলুল হক।

গত ২৯ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা বাতিলের আবেদনের শুনানির জন্য আজ দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের পর অনুসন্ধানে নেমে শামীম এস্কান্দারকে সম্পদের বিবরণী জমা দিতে ২০০৭ সালে নোটিশ দেয় দুদক। অনুসন্ধান শেষে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ৫ মে রাজধানীর রমনা থানায় মামলা করে দুর্নীতিবিরোধী সংস্থাটি।

মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনও নেন শামীম এস্কান্দার ও তার স্ত্রী। এরপর শামীম এস্কান্দারের এক আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালে মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। তা আপিল বিভাগের রায়েও বহাল থাকে। একই বছর এ স্থগিতাদেশ প্রত্যাহার করেন আদালত।

২০১৬ সালে এ মামলা বাতিল চেয়ে শামীম এস্কান্দার আবেদন করলে শুনানি শেষে তা খারিজ করে দেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন শামীম এস্কান্দার ও তার স্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

দুর্নীতি মামলা বাতিলে শামীম এস্কান্দারের আবেদনের আদেশ ১২ জুন

আপডেট সময় ১১:০৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২