ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগুন নেভাতে গিয়ে প্রাণ গেলো পাঁচ ফায়ার ফাইটারের

  • Reporter Name
  • আপডেট সময় ১১:০৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
  • ২০৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে আগুনে ফায়ার সার্ভিসের পাঁচ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরও দুই কর্মী। এছাড়া আহত ১৫ কর্মীকে সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার।

dhakapost

উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৮৫ জন।

ঘটনার পর ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে ইউনিট আরও বাড়ানো হয়। সবশেষ তথ্য অনুযায়ী, ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের ১৮৩ কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও কুমিল্লাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকেও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়ে কাজ করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

আগুন নেভাতে গিয়ে প্রাণ গেলো পাঁচ ফায়ার ফাইটারের

আপডেট সময় ১১:০৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২