ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২ হাজার কোটির নেইমারকে ‘ভালো প্রস্তাব’ পেলেই ছেড়ে দেবে পিএসজি

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
  • ৩০৭ বার পড়া হয়েছে

পাঁচ বছর আগে বিশ্বরেকর্ড ফি ফিয়ে বার্সেলোনা থেকে নেইমারকে দলে ভেড়ানোর পিএসজি প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি বলেছিলেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড় এখন আমাদের ক্লাবে, ফ্রান্সে।’ তবে এরপর জল অনেক গড়িয়েছে, বিশ্বের সেরা খেলোয়াড়ের তকমা এখন আর নেইমারকে দেবেন না খেলাইফি, এই বিশেষণ হয়ত এখন কিলিয়ান এমবাপের জন্য বরাদ্দ রাখবেন তিনি। এমবাপেকে ধরে রাখতে যেখানে গাঁটের শেষ পয়সাটাও খরচ করতে রাজি ছিল পিএসজি, সেখানে নেইমারকে এখন আর দলে রাখার উপযুক্তও মনে করছে না তারা।

ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ জানিয়েছে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে পিএসজির নতুন সিদ্ধান্ত। ‘ভালো প্রস্তাব’ পেলেই নেইমারকে ছেড়ে দিতে প্রস্তুত তারা।

নেইমার অবশ্য এখনই পিএসজি ছাড়তে চান না। ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ রয়েছে আরও তিন বছর। তবে পিএসজি তাকে সঠিক ট্রান্সফার ফি পেলে ছেড়ে দিতে দু’বার ভাববে না বলেই জানাচ্ছে ফরাসি সংবাদমাধ্যম।

গত পাঁচ মৌসুমে পিএসজির হয়ে ১৪৪ ম্যাচে ১০০ গোল করেছেন নেইমার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

২ হাজার কোটির নেইমারকে ‘ভালো প্রস্তাব’ পেলেই ছেড়ে দেবে পিএসজি

আপডেট সময় ১০:১৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২