ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবির এসএম হলে চুরি করতে গিয়ে ধরা ট্যাটু সোহেল

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৪১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
  • ২৯৫ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক যুবক। রোববার (২২ মে) দুপুরে হলের ১৭৪ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। পরে পুলিশকে খবর দিলে শাহবাগ থানা পুলিশ এসে তাকে নিয়ে যায়।

আটক হওয়া ওই যুবকের নাম সোহেল ওরফে ট্যাটু সোহেল (৩০)। তিনি বর্তমানে গুলিস্তানে থাকেন এবং পিরোজপুর জেলার বাসিন্দা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিক্ষার্থীদের জানান।

হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিশাত সরকার  বলেন, হলের শিক্ষার্থীরা তাকে হাতেনাতে ধরে ফেলে পরবর্তীতে আমাকে জানান। চুরি করতে আসার বিষয়টি  তিনি স্বীকারও করেছেন। তাকে দেখে মাদকাসক্তও মনে হয়েছে। পরে আমি প্রভোস্ট স্যারের নির্দেশে পুলিশকে খবর দিই। পুলিশ তাকে নিয়ে গেছে।

হল প্রভোস্ট অধ্যাপক ড. মুজিবুর রহমান  বলেন, বিষয়টি জানতে পেরে আমি তাকে পুলিশে দেওয়ার নির্দেশ দিয়েছি। হলের কর্মচারীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে, কীভাবে এ চোর হলে ঢুকল। আগামীতে যাতে কোনো চুরির ঘটনা না ঘটে, সবাইকে সতর্ক থাকতে হবে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার সেলিম শাহরিয়ার  বলেন, প্রভোস্ট স্যারের নির্দেশে আমরা তাকে থানায় নিয়ে যাচ্ছি এবং জিজ্ঞাসাবাদপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ঢাবির এসএম হলে চুরি করতে গিয়ে ধরা ট্যাটু সোহেল

আপডেট সময় ০৪:৪১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২