ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বনানী থানার মাদক মামলায় হাজিরা দিলেন পরীমণি

  • Reporter Name
  • আপডেট সময় ১১:১৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
  • ২৬৬ বার পড়া হয়েছে

বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় হাজিরা দিয়েছেন আলোচিত নায়িকা পরীমণি।

বৃহস্পতিবার (১২ মে) সোয়া ১০টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে তিনি হাজিরা দেন। পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের আজকের দিন ধার্য ছিল।

গত ৪ অগাস্ট রাতে ঢাকার বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র‍্যাব। আটকের পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে এ মামলা দায়ের করা হয়।

র‍্যাবের জব্দ তালিকায় পরীমণির বাসা থেকে মদ, আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য উদ্ধারের কথা বলা হয়। পরীমণিকে গ্রেফতারের পর দফায় দফায় রিমান্ডে নেওয়ার বিষয়ে রুল দেন হাইকোর্ট। গত ৩১ অগাস্ট বিচারিক আদালত পরীমণিকে জামিন দেন। পরদিন তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

বনানী থানার মাদক মামলায় হাজিরা দিলেন পরীমণি

আপডেট সময় ১১:১৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২