ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি ৫ জুন

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৪১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
  • ২৫২ বার পড়া হয়েছে

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৫ জুন দিন ধার্য করেছেন আদালত। 

মঙ্গলবার (১০ মে) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার তিন নম্বর বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ আলী হোসাইন এ আদেশ দেন। এ নিয়ে ৩৯ বারের মতো শুনানির তারিখ পেছাল।

ওই বছরের ১৮ সেপ্টেম্বর মামলাটি অন্তর্ভুক্ত করা হয় জরুরি ক্ষমতা আইনে। পরের বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়।

মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন। মামলার ২৪ আসামির মধ্যে ৫ জন ইতোমধ্যে মারা গেছেন এবং একজনের যুদ্ধাপরাধ মামলায় ফাঁসি কার্যকর হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি ৫ জুন

আপডেট সময় ০৪:৪১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২