ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১২ লাখ গৃহকর্মীর জন্য আইন করার অনুরোধ চুন্নুর

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
  • ২০৭ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির মহাসচিব এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি মুজিবুল হক চুন্নু বলেছেন, দেশের প্রায় ১২ লাখ গৃহকর্মী রয়েছে। তাদের অনেক নির্যাতনের শিকার হয়। তাই তাদের জন্য একটি আইন তৈরি করতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ রইলো।

রোববার (৮ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব থাকাকালীন অভিজ্ঞতা বর্ণনা করে মুজিবুল হক বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মসংস্থানের বিষয় নাই। কর্মসংস্থানের জন্য দক্ষ জনশক্তি তৈরিতে যে প্রশিক্ষণের প্রয়োজন, সেটার ম্যান্ডেট হলো শ্রম মন্ত্রণালয়ের। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই কাজটি শ্রম মন্ত্রণালয় করতে পারছে না, করছে অন্য মন্ত্রণালয়।

তিনি বলেন, আপনার নির্দেশে প্রতিটি উপজেলায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) তৈরি করা হচ্ছে। সেটার মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কোনো অবদান ও কাজ নেই। যা করছে অন্য মন্ত্রণালয়। যে মন্ত্রণালয় এ কাজটি করছে তারা কিন্তু বিদেশে জনশক্তি পাঠায়। তাদের অনেক কাজ, এ কাজ করার জন্য ওই মন্ত্রণালয়ের জনশক্তি নেই। যেটা শ্রম মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরের রয়েছে। তাই টিটিসিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে সম্পৃক্ত করার অনুরোধ করেন তিনি।

শ্রম মন্ত্রণালয়ের অধীনে তেজগাঁও, আশুগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, নোয়াখালী, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিরাজগঞ্জ, বগুড়া, লালমনিরহাট, মোংলাসহ এই সমস্ত জায়গায় ব্রিটিশ ও পাকিস্তান আমল থেকে দামি জমি রয়েছে বলে জানান সংসদীয় কমিটির এ সভাপতি।

প্রধানমন্ত্রী নির্দেশ দিলে নারায়ণগঞ্জ ও টঙ্গিতে শ্রমিকদের জন্য বিশেয়াষিত হাসপাতাল নির্মাণ করা সম্ভব হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে গণভবন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

১২ লাখ গৃহকর্মীর জন্য আইন করার অনুরোধ চুন্নুর

আপডেট সময় ০৩:০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২