ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পিস্তল হাতে ছবি ভাইরাল, গা ঢাকা দিলেন ছাত্রলীগ নেতা

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
  • ২২৬ বার পড়া হয়েছে

পিস্তল হাতে পাবনা জেলা ছাত্রলীগের নেতা আবু বক্কার সিদ্দিকী ওরফে রাতুলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর তিনি গা ঢাকা দিয়েছেন। তাকে খুঁজছে পুলিশ।

রাতুল সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও সদ্য বিলুপ্ত পাবনা জেলা ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক। তিনি নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সহযোগী অধ্যাপক ও মানিকহাট ইউনিয়নের গাবগাছী গ্রামের মোস্তফা কামাল বাবুর ছেলে।

সুজানগর উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিভিন্ন সময় বিভিন্ন দলের সাথে থাকা সুবিধাভোগী আবু বক্কার সিদ্দিকী রাতুল এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তিনি দীর্ঘদিন ধরে পিস্তল দিয়ে ভয়ভীতি দেখিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন।

আবু বক্কার সিদ্দিকী ওরফে রাতুলের সঙ্গে ঢাকা পোস্টের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তার ফোন বন্ধ পাওয়া যায়। তার ফেসবুক আইডিও খুঁজে পাওয়া যায়নি।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, ফেসবুকে ছবিটি পোস্টের পরপরই আমরা খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে অস্ত্রধারী ওই যুবককে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে তাকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

পিস্তল হাতে ছবি ভাইরাল, গা ঢাকা দিলেন ছাত্রলীগ নেতা

আপডেট সময় ০৮:১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২