ঢাকা ০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সবাই তীরে ফিরেছে, পারেননি শুধু উপ-কর কমিশনার মাসুম

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৫৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২
  • ২২৫ বার পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিল উপজেলায় দিঘীতে সাঁতার কাটতে নেমে ওমর ফারুক মাসুম (৩৫) নামের এক যুবক নিখোঁজ রয়েছেন। বুধবার (৪ মে) দুপুরে উপজেলার খিলপাড়া ইউনিয়নের মল্লিকা এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ওমর ফারুক মাসুম ৩১তম বিসিএস এ যোগদানের পর ঢাকার উপ-কর কমিশনার হিসেবে কর্মরত আছেন। তিনি খিলপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কালিকাপুর গ্রামের কাশেম আলী মিছাব বাড়ির মৃত ফজলুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওমর ফারুক মাসুম ৬ জন বন্ধু এবং সহকর্মীসহ মল্লিকা দিঘীতে গোসল করতে নেমে সাঁতার কেটে দিঘীর মাঝখানে যান। ৬ জন বন্ধু এবং সহকর্মী ফিরলেও তিনি দিঘীর মাঝখান থেকে আর ফিরতে পারেননি। সংবাদ পেয়ে খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ইকবাল হোসেন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়দের সহায়তায় তার সন্ধানে দিঘীতে তল্লাশি অভিযান চলছে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বন্ধুরা তীরে ফিরলেও মাসুম ফিরতে পারেননি। তার সন্ধানে দিঘীতে ফায়ার সার্ভিস ও

চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন  বলেন, আমরা ঘটনাস্থলে আছি। এছাড়াও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে নেমেছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারব। স্থানীয়দের সহযোগিতায় তল্লাশি অভিযান চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সবাই তীরে ফিরেছে, পারেননি শুধু উপ-কর কমিশনার মাসুম

আপডেট সময় ০৫:৫৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২