মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

বাকলিয়ায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ২ মে, ২০২২, ৯.৩৯ এএম
  • ১৮১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়াতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মোহাম্মদ ইমন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (১ মে) রাত ১১টার দিকে জইল্লাপাড়া বজ্রঘোনা ৮নং গলিতে এ ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি  নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান।

পুলিশ কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, জইল্লাপাড়ায় আধিপত্য বিস্তার নিয়ে মারধরের এক পর্যায়ে ছুরিকাঘাত হয় ইমন। পরে স্থানীয়রা রাত পৌনে ১২টার দিকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com