মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ঈদগাহে ছাতা ও জায়নামাজ ছাড়া অন্যকিছু নয়: ডিএমপি কমিশনার

  • আপডেট সময় রবিবার, ১ মে, ২০২২, ৭.৩৭ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে
ঈদুল ফিতরের প্রধান জামাতে জাতীয় ঈদগাহে চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জামাতে ছাতা ও জায়নামাজ ছাড়া অন্যকিছু না আনার অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
রোববার জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, ঈদ জামাতে আসা মুসল্লিরা জায়নামাজ ও ছাতা সঙ্গে নিয়ে আসতে পারবেন। এর বাইরে কোনো কিছু সঙ্গে নিয়ে আসতে নিষেধ করছি আমরা। এছাড়াও প্রত্যেকের তল্লাশির মধ্য দিয়ে আর্চওয়ে গেট দিয়ে ঈদগাহে প্রবেশ করতে হবে। কারও সঙ্গে ব্যাগ থাকলে ব্যাগও তল্লাশি করা হবে।
কমিশনার বলেন, এবারের ঈদে ঢাকায় ছোট বড় ঈদগাহ এবং মসজিদ মিলে মোট ১৪৬৮টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সব কটিতেই নিরাপত্তা দেবে ডিএমপি। এছাড়াও জাতীয় ঈদগাহে জামাতের আগে সুইপিং করবে বোমা ডিসপোজাল ইউনিট, চারপাশে থাকবে সিসিটিভি ক্যামেরা। ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করবে ডিএমপির টিম।
তল্লাশি করতে সময় লাগার কারণে ঈদগাহের জামাতে মুসল্লিদের নির্ধারিত সময়ের আগে আসার অনুরোধ করেন ডিএমপি কমিশনার। বৈরী আবহাওয়ার কারণে ঈদের প্রধান জামাত বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হলে সেখানেও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ঈদের জামাতে কোনো জঙ্গি হামলার হুমকি আছে কি না জানতে চাইলে কমিশনার বলেন, ঈদ জামাতে জঙ্গি হামলার কোনো হুমকি নেই।
সংবাদ সম্মেলনের আগে কমিশনার গোটা ঈদগাহ এলাকার নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। কথা বলেন সোয়াত, ডগ স্কোয়াডসহ সংশ্লিষ্টদের সঙ্গে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com