মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

সা‌বেক অর্থমন্ত্রীর মৃত্যুতে হাইকমিশনার মুনার গভীর শোক

  • আপডেট সময় শনিবার, ৩০ এপ্রিল, ২০২২, ১১.৪৯ এএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শ‌নিবার লন্ড‌নের বাংলা‌দেশ হাইক‌মিশন থে‌কে পাঠা‌নো এক শোক বার্তায় হাইকমিশনার ব‌লেন, বরেণ্য অর্থনীতিবিদ ও বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ মেয়াদে দায়িত্ব পালনকারী অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।

হাইক‌মিশনার ব‌লেন, দেশের একজন বিচক্ষণ অর্থমন্ত্রী এবং হৃদয়ে কল্যাণধর্মী অর্থনীতিবিদ জনাব মুহিত বাংলাদেশের সংসদে রেকর্ড সংখ্যক জাতীয় বাজেট পেশ করেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত দশকে বাংলাদেশের অভূতপূর্ব প্রবৃদ্ধি ও সমৃদ্ধি অর্জনে নিরন্তর কর্মপ্রচেষ্টায় অসামান্য আবদান রেখে গেছেন।

হাইক‌মিশনার মুনা ব‌লেন, বাঙালি শিল্প ও সংস্কৃতির একজন নেতৃস্থানীয় পৃষ্ঠপোষক এবং আলোকিত চেতনা মুহিতের অসাধারণ কর্ম ও জীবন আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

তিনি বলেন, আমি প্রয়াত এ এম এ মুহিতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com