মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ভোটকেন্দ্রের তালিকা চেয়ে জেলা নির্বাচন কর্মকর্তাদের ইসি’র চিঠি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ১১.২৮ এএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ জুন আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক), একটি উপজেলা পরিষদ, ছয়টি পৌরসভা ও ১৩৫টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্প্রতি এসব নির্বাচনী এলাকার ভোটকেন্দ্রের তালিকা চেয়েছে ইসি। ইসির সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠিতে তফসিল ঘোষিত এলাকার সংশ্লিষ্ট সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তার কাছে এ তথ্য চেয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

চিঠিতে ইসি জানায়, আগামী ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশন, গোপালগঞ্জ, সিলেট, রাঙ্গামাটি, মেহেরপুর ও ঝিনাইদহ পৌরসভার সাধারণ নির্বাচন, গুইমারা, খানসামা, লালপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, গোপালগঞ্জ ও মদন উপজেলা পরিষদ উপ-নির্বাচন এবং ইউনিয়ন পরিষদ সাধারণ/উপ-নির্বাচন ইভিএম/ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এজন্য ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী আগামী ১২ মে’র মধ্যে কুমিল্লা সিটি ও পৌরসভা এবং উপজেলা ও ইউপি’র ভোটকেন্দ্র প্রস্তুত করে দুই প্রস্থ ভোটকেন্দ্রের তালিকা (সফট কপি) বিশেষ দূত মারফত পাঠাতে বলা হয়েছে।

উল্লেখ্য, ইভিএমের মাধ্যমে নির্বাচনের ক্ষেত্রে কেন্দ্র ও কক্ষের ভোটার সংখ্যা বিদ্যমান ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালা অনুযায়ী রাখার প্রতি বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্যও চিঠিতে অনুরোধ করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, কুমিল্লা সিটি, ছয় পৌরসভা, এক উপজেলা পরিষদ ও ১৩৫ ইউপিতে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ মে, মনোনয়নপত্র বাছাই ১৯ মে, আপিল দায়ের করা যাবে ২০-২২ মে, আপিল নিষ্পত্তি করা হবে ২৩-২৫ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com