মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ঢাকা ছেড়েছেন ডেনমার্কের রাজকুমারী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ১১.২৫ এএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

ঢাকা ছেড়েছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ। বুধবার রাত ১১টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান।

বিমানবন্দরের একটি এ সূত্র তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, রাত ১১টার দিকে টার্কিশ এয়ারের ফ্লাইটে ঢাকা ছেড়েছেন রাজকুমারী।

সফরের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাত করেন। সেখানে তারা রোহিঙ্গা ইস্যু, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়সহ দু’দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। পরে রাজধানীর একটি হোটেলে রাজকুমারীর উপস্থিতিতে সবুজ ও টেকসই ফ্রেমওয়ার্ক এনগেজমেন্ট নামে একটি ডকুমেন্টে স্বাক্ষর করে বাংলাদেশ ও ডেনমার্ক। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং ঢাকা সফররত ডেনমার্কের উন্নয়ন ও সহযোগিতা মন্ত্রী ফ্লেমিং মোলার মর্টেনসেন ডকুমেন্ট স্মারকে স্বাক্ষর করেন।

ওই দিন বিকেল ৫টার দিকে ঢাকা থেকে উড়োজাহাজে কক্সবাজারে পৌঁছান রাজকুমারী। পরদিন তিনি উখিয়া উপজেলার কুতুপালংয়ে ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান। রাজকুমারী ডেনিশ রিফিউজি কাউন্সিলের (ডিআরসি) বৃক্ষরোপণ কর্মসূচি দেখেন। রাজকুমারী এলিজাবেথ সেখানে একটি গাছের চারা রোপণ করেন। এছাড়া তিনি রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে আলাপ করেন। বুধবার রাজকুমারী উড়োজাহাজে কক্সবাজার থেকে সাতক্ষীরায় যান। সেখানে জলবায়ু ঝুঁকিপূর্ণদের সঙ্গে মতবিনিময় করতে কুলতী গ্রামে যান রাজকুমারী।

সব কর্মসূচি সম্পন্ন করে বুধবার রাতেই ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com