মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

পবিত্র শবেকদরের রাতে দেশের অগ্রগতি কামনায় প্রার্থনার আহ্বান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ১১.২০ এএম
  • ১৮২ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পবিত্র শবেকদরের রজনীতে দেশের অব্যাহত অগ্রগতি ও কল্যাণ কামনা করে পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে পবিত্র শবেকদর উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। পবিত্র শবেকদরের মহিমান্বিত রজনিতে তিনি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানান।

তিনি বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ মানুষের  পাথেয়। এমন একটি সময়ে পবিত্র রমজান মাস পালন করা হচ্ছে, যখন বিশ্বের বিভিন্ন স্থানে করোনা মহামারি, সংঘাত, যুদ্ধবিগ্রহ, অভাব-অনটনসহ বিভিন্ন কারণে হাজার হাজার মানুষ দুর্বিষহ দিন অতিবাহিত করছে। শবেকদরের এই পবিত্র রজনীতে এসব সংকট থেকে উত্তরণের জন্য সর্বশক্তিমান আল্লাহর দরবারে প্রার্থনা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

সূত্র : বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com