ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের নজরদারি থাকবে

  • Reporter Name
  • আপডেট সময় ০২:১৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
  • ১৯২ বার পড়া হয়েছে

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের নজরদারি থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সচিবালয়ে নিজ অফিসকক্ষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের সড়ক-মহাসড়কগুলো অতীতের যেকোনো সময়ের তুলনায় এখন অনেক ভালো। সড়কের জন্য কোথাও যাতে কোনো জনদুর্ভোগ না হয়, সেজন্য আমরা সতর্ক রয়েছি। মাঠ পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

মহানগরীর টার্মিনালগুলোতে শৃঙ্খলা রক্ষায় এবং যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স কার্যকর থাকবে বলে জানিয়েছেন তিনি।

ঈদের সময় অতিরিক্ত ভিড় এবং যাত্রীদের চাপ এড়াতে পোশাক কারখানাগুলো একদিনে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দেওয়ার জন্য বিজিএমইএ এবং বিকেএমইএ নেতাদের প্রতিও মন্ত্রী আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের নজরদারি থাকবে

আপডেট সময় ০২:১৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২