ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে আনসার আল ইসলামের বিভাগীয় নেতা গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৩৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
  • ২২৪ বার পড়া হয়েছে

নড়াইল থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের বিভাগীয় নেতা মো. রাসেল শেখ ওরফে সালমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ সদস্যরা। সোমবার (২৫ এপ্রিল) বিকেলে জেলা সদরের তালতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আওরিয়া ইউনিয়নের তালতলা ৬নং ওয়ার্ডের মো. রবিউল শেখ রবির ছেলে।

সোমবার রাতে র‌্যাব-৬ খুলনা সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৬ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৪টার দিকে নড়াইল জেলার সদর থানাধীন তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের বিভাগীয় নেতা মো. রাসেল শেখ ওরফে সালমানকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি র‌্যাবের কাছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। তাকে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

নড়াইলে আনসার আল ইসলামের বিভাগীয় নেতা গ্রেপ্তার

আপডেট সময় ১০:৩৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২