বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ঢাকা কলেজের সব ক্লাস-পরীক্ষা ‌‘স্থগিত’

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২, ১০.৩৮ এএম
  • ৩০৩ বার পড়া হয়েছে
রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী-পুলিশ ও ব্যবসায়ীদের ত্রিমুখী সংঘর্ষের পর ঢাকা কলেজ কর্তৃপক্ষ সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। একইসঙ্গে কলেজের সব শিক্ষককে মঙ্গলবার সকাল ১০টার মধ্যে ক্যাম্পাসে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) ভোর ৪টার দিকে ঢাকা কলেজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, অনিবার্য কারণে ১৯ এপ্রিল ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হল। এছাড়া শিক্ষকদের ১৯ এপ্রিল সকাল ১০টার মধ্যে কলেজে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
সোমবার মধ্যরাতে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। প্রায় তিন ঘণ্টার এই দফায় দফায় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। এরপর রাত ১টার দিকে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষের সময় আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com