ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বান্ধবীর সহযোগিতায় ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ !

  • Reporter Name
  • আপডেট সময় ০১:২২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
  • ৪৫৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক কিশোরীকে বান্ধবীর সহযোগিতায় কোমল পানীয়র সাথে ঘুমের ওষুধ খাইয়ে ইসমাঈল নামের এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে ।
গতকাল সোমবার বিকেলে উপজেলার কাঁচপুর উত্তরপাড়া গ্রামে অভিযুক্ত ইসমাঈলের বাড়িতে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে ধর্ষিতার মা সোনারগাঁও থানায় দু’জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

পুলিশ ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগীকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনারগাঁও থানায় দায়ের করা এজহারে কিশোরীর মা উল্লেখ করেছেন, উপজেলার কাঁচপুর উত্তরপাড়া গ্রামের আল আমিনের মেয়ে লামিয়া আক্তার ভুক্তভোগী ওই কিশোরীর বান্ধবী। তিনি ও তার স্বামী কাজে চলে যাওয়ার পর লামিয়া তাদের বাড়িতে নিয়মিত যাতায়াত করতো। সোমবার বিকেলে লামিয়া ও তার চাচা বাড়িতে এসে একই গ্রামের ইসমাঈলের বাড়িতে বেড়ানোর কথা বলে কিশোরীকে নিয়ে যায়। পরে লামিয়ার সহযোগিতায় কৌশলে কোমল পানীয়র সাথে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে তার মেয়েকে ইসমাইল ধর্ষণ করে। সন্ধ্যার দিকে ঘুম থেকে জেগে ওই কিশোরী নিজেকে বিবস্ত্র অবস্থায় দেখতে পায়।

এ বিষয়টি মেয়ের থেকে জানার পর ভুক্তভোগীর মা সোনারগাঁও থানায় মঙ্গলবার দুপুরে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামিরা পলাতক রয়েছেন।

সোনারগাঁও থানার ওসি তদন্ত তবিদুর রহমান বলেন, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

বান্ধবীর সহযোগিতায় ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ !

আপডেট সময় ০১:২২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১