ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারী ফুটবলে ভারতের কাছে হারল বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট সময় ১০:২৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
  • ২৫৯ বার পড়া হয়েছে

গতকাল মধ্যরাত থেকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে জয়ের ধারা বইছিল। ক্রিকেট, আরচ্যারি, অ্যাথলেটিক্স, কাবাডিতে জয় পায় বাংলাদেশ। আজ সন্ধ্যায় ভারতের জামশেদপুরে ছিল সাফ অ-১৮ নারী চ্যাম্পিয়শিপ। এই ম্যাচে বাংলাদেশ স্বাগতিক ভারতের বিপক্ষে বাংলাদেশ ০-১ গোলে হেরেছে। 

তিন দলের টুর্নামেন্টে মোট চারটি ম্যাচ। চার ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে। একাধিক দলের পয়েন্ট সমান হলে সেক্ষেত্রে হেড টু হেড গোল ব্যবধান বিবেচনা হবে। দুই ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট তিন, ভারতের ছয় ও নেপালের শূন্য। নেপাল এই তিন দলের মধ্যে কিছুটা দুর্বল শক্তির। বাংলাদেশ ও ভারত নেপালের বিপক্ষে পরের ম্যাচ জিতলে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় ছাড়া অন্য কোনো বিকল্প থাকবে না।

বাংলাদেশ পিছিয়ে পড়ার পর ম্যাচে সমতা আনতে মরিয়া হয়ে চেষ্টা করে। এক্ষেত্রে ভাগ্যও বাংলাদেশের সহায় হয়নি। মধ্যমাঠে ফ্রি কিক পেয়েছিল বাংলাদশে। স্বপ্না রানির নেয়া সেই ফ্রি কিক ক্রসবারে লেগে ফেরত আসে। এরপরও আরেকটি গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সেটি অবশ্য কাজে লাগাতে পারেনি। ম্যাচের অন্তিম মুহূর্তে ভারতের একটি শট বারে লেগে ফেরত আসে।

ডিসেম্বরে সাফ অ-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে বাংলাদেশ গ্রুপ পর্বে ও ফাইনালে ১-০ গোলে হারিয়েছিল। তিন মাস পর অ-১৮ টুর্নামেন্টে একই ব্যবধানে বাংলাদেশকে হারাল স্বাগতিক ভারত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

নারী ফুটবলে ভারতের কাছে হারল বাংলাদেশ

আপডেট সময় ১০:২৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২