ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

রাশিয়া ইউক্রেনের বড় বড় শহরের নিয়ন্ত্রণ নিতে পারে : ক্রেমলিন

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৩৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
  • ২১১ বার পড়া হয়েছে

রাশিয়া ইউক্রেনের প্রধান প্রধান সব শহর সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিতে পারে বলে জানিয়েছে ক্রেমলিন। একই সঙ্গে চীনের সহায়তা ছাড়াই ইউক্রেনে রাশিয়ার সব লক্ষ্য পূরণের জন্য যথেষ্ট সামরিক শক্তি মস্কোর আছে বলে পশ্চিমাদের সতর্ক করে দিয়েছে দেশটি। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ এই সতর্কবার্তা দিয়েছেন।

তিনি বলেছেন, বেসামরিক জনগণের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রুশ ফেডারেশনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের প্রধান প্রধান জনবহুল শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনা নাকচ করে দিচ্ছে না।

‌‌‘অভিযান চালিয়ে যাওয়ার জন্য রাশিয়ার স্বতন্ত্র সম্ভাবনাময় সক্ষমতা রয়েছে। আমরা বলেছি, অভিযান পরিকল্পনা অনুযায়ী চলছে এবং যথাসময়ে ও সম্পূর্ণরূপে এটি সম্পন্ন করা হবে।’

তিনি বলেন, ক্রেমলিন বিশেষ সামরিক অভিযানের যে অগ্রগতি প্রকাশ করেছে, সেটি নিয়ে পুতিন একরকম হতাশ হয়েছেন বলে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের দাবি ইউক্রেনের শহরগুলোতে রাশিয়াকে অভিযানের গতি বাড়ানোর লক্ষ্যে উসকানি ছিল।

পেশকভ বলেন, ১৯৯৯ সালে যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেড, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং আফগানিস্তান আগ্রাসনে বোমা হামলার মাধ্যমে মানুষের জীবনের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা দেখিয়েছিল যুক্তরাষ্ট্র।

ক্রেমলিনের এই মুখপাত্র বলেন, অভিযানের শুরুতে প্রেসিডেন্ট পুতিন স্পষ্টভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে কিয়েভের মতো বড় শহরগুলোতে ক্ষয়ক্ষতি এড়ানোর নির্দেশ দিয়েছিলেন। কারণ তিনি ধারণা করেছেন, ইউক্রেনীয় সামরিক বাহিনী বেসামরিকদের ঢাল হিসাবে ব্যবহার করবে।

সূত্র: রয়টার্স।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

রাশিয়া ইউক্রেনের বড় বড় শহরের নিয়ন্ত্রণ নিতে পারে : ক্রেমলিন

আপডেট সময় ০৯:৩৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২