ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

দুই শিশুর মৃত্যুর অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়ায় নাপা সিরাপ বিক্রি বন্ধ

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৩৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
  • ২৫৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ‘নাপা সিরাপ খেয়ে’ দুই সহোদরের মৃত্যুর অভিযোগ ওঠার পর নাপা সিরাপ বিক্রি সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। শুক্রবার (১১ মার্চ) রাতে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক আবু কাউছার নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে এ তথ্য জানান। 

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল কেমিস্টদেরকে নাপা সিরাপ বিক্রি না করার জন্য অনুরোধ করা হলো।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে ‘নাপা সিরাপ খেয়ে’ ইয়াছিন খান (০৭) ও মোরসালিন খান (০৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে  বলে অভিযোগ তোলেন স্বজনরা। মৃতরা দুর্গাপুর গ্রামের ইটভাটা শ্রমিক সুজন খানের ছেলে।

ওই দুই শিশুর মা লিমা বেগম সাংবাদিকদের জানান, ইয়াছিন ও মোরসালিনের জ্বর ছিল। বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে মা ফার্মেসি থেকে নাপা সিরাপ এনে তাদেরকে খাওয়ানো হয়। সিরাপ খাওয়ার পরই দুইজন বমি করতে থাকে। অবস্থার অবনতি হলে প্রথমে তাদেরকে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং এরপর জেলা সদর হাসাপাতালে নেওয়া হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নেওয়ার পথে রাত ৯টার দিকে ইয়াছিন এবং বাড়িতে আনার পর রাত সাড়ে ১০টায় মোরসালিনের মৃত্যু হয়।

আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুপুর সাহা জানান, ওই দুই শিশুকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। বিষক্রিয়া ছিল হয়তো। পরে স্টমাক ওয়াশের জন্য তাদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। কারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের স্টমাক ওয়াশ করার সুবিধা নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

দুই শিশুর মৃত্যুর অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়ায় নাপা সিরাপ বিক্রি বন্ধ

আপডেট সময় ১০:৩৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২