ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

শিগগির ভারতে ইমিগ্রেশন চালু করা হবে : হাইকমিশনার

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
  • ৩৪২ বার পড়া হয়েছে

ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় পাসপোর্টধারী যাত্রীদের জন্য শিগগিরই ভারতের ইমিগ্রেশন চালু করা হবে। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর জিরো পয়েন্ট এলাকায় পণ্যভর্তি ট্রাক যাতায়াতের রাস্তা দুই লেনে উন্নতিকরণে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি ও রপ্তানিকারক গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, পণ্যবাহী ট্রাক আসা-যাওয়ার জন্য দুই লেন রাস্তা তৈরি করার বিষয়ে ভারতীয় হাইকমিশনার উদ্যোগ নেওয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন। এছাড়া পাথর আমদানি-রপ্তানিতে যে দীর্ঘ ৩০-৩৫ দিন সময় লাগে, তা ৫-৭ দিনে কমিয়ে আনার বিষয়ে সোনামসজিদ স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারক গ্রুপের প্রতিনিধিদের কথা দিয়েছেন। আমদানি ও রপ্তানিকারক গ্রুপের বিভিন্ন দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন-অর-রশিদ।

সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি এবং সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম সেন্টুসহ অন্যান্যরা।

পরে ছোট সোনামসজিদে বীরশ্রষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিনের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন ভারতীয় হাইকমিশনার। তারপর তিনি ঐতিহাসিক ছোট সোনামসজিদের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

শিগগির ভারতে ইমিগ্রেশন চালু করা হবে : হাইকমিশনার

আপডেট সময় ০৩:০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২