ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রবাসীর স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ৬ বছর পর ধরা

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:২৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
  • ২৭৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামে বায়েজিদ বোস্তামী এলাকার এক প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মৃত্যদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ইসহাককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ছয় বছর পলাতক থাকার পর গ্রেপ্তার হলেন তিনি। 

সোমবার রাউজান থানার সুলতানপুর থেকে গ্রেফতার করা হয় তাকে। বিকেলে চট্টগ্রামের চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলন এ তথ্য জানান র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।

এরপর আদালত আসামি ইয়াসিন, মনসুর, আবু তৈয়ব রানা ও ইসহাককে মৃত্যুদণ্ড দেন। ঘটনার পর থেকে আসামি মো. ইসহাক সু-কৌশলে বিভিন্ন স্থানে দীর্ঘ ছয় বছর আত্মগোপন করে থাকেন।

র‌্যাব-৭ এর অধিনায়ক বলেন, পারভিন হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ইসহাককে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে র‌্যাব। এরই ধারাবাহিকতায় রাউজানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইসহাক পারভিন আক্তারকে হত্যায় সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে স্বীকার করেছেন।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, পারভিন আক্তারের স্বামী মো. নুরুল আলম ও তার বড় ভাই আব্দুস শুক্কুরের যৌথ মালিকানায় থাকা রৌফাবাদের বাংলাদেশ কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে ছয়তলা বিশিষ্ট বিল্ডিংয়ে মামলার ১ নম্বর আসামি মো. ইয়াছিন দারোয়ান হিসাবে কাজ করছিলেন। ইয়াছিন তাদের দূর সম্পর্কের আত্মীয়ও।

এ ঘটনার কারণে আসামি ইয়াসিন মো. নুরুল আলম ও তার বড় ভাইয়ের ক্ষতি করার জন্য তার বন্ধু মো. মনসুরের সঙ্গে পরিকল্পনা করে। তাদের পরিকল্পনা মতে তাদের সঙ্গে মো. আবু তৈয়ব রানা ও মো. ইসহাককে সঙ্গে নেন। পরে ৫ মার্চ রাতে আসামিরা নুরুল আলমের স্ত্রী পারভিন আক্তারকে তার শাড়ি খুলে গলায় ফাঁস দিয়ে  এবং মাথায় আঘাত করে গুরুতর জখম করে হত্যা করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার

প্রবাসীর স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ৬ বছর পর ধরা

আপডেট সময় ০৯:২৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২